আধুনিক কবি শ্রীজীবের রচনায় সন্তান প্রতিপালনে পিতার ভূমিকা— একটি অধ্যয়ন
 
Aindrila Aich
Research Scholar
The University of Burdwan
Purba Bardhaman, West Bengal, India.
Email: aindrilaaich2014@gmail.com    
 
Abstract: মানুষ সমাজবদ্ধ জীব। পরিবার হল, ভারতীয় সমাজজীবনের মূল একক। সেই পরিবারের বৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রয়োজন হয় ‘প্রজন্মে’র। প্রজন্ম বৃদ্ধি, ‘বিবাহ’ নামক প্রতিষ্ঠানের অন্যতম প্রয়োজন—একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। সন্তান, পিতামাতারই প্রতিবিম্ব সদৃশ— যে দুটি সম্পূর্ণ পৃথক পরিবারের মধ্যে শিক্ষা-সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে থাকে। সন্তানের আগমন একটি যুগলের কাছে আশীর্বাদস্বরূপ। সন্তানের আগমনের কারণে কেবল পরিবারের সংখ্যাই বৃদ্ধি হয়না, উন্মোচিত হয় এক নতুন ভবিষ্যত সম্ভাবনার। সন্তান— পুত্র বা কন্যা, যাই হন না কেন, সে পরিবারের অবিচ্ছেদ্য অংশ; তার হাত ধরেই পরিবারে ভাবী সময়ের অর্থ, মান বা যশের আগমন ঘটবে- এমনটাই প্রত্যাশিত। তবে সেই কিশলয়টির মহীরূহে পরিণত হতে প্রয়োজন হয় অসীম যত্নের; তাই স্বাভাবিকভাবেই সন্তান লালন-পালনে পিতামাতাকে অপরিসীম ভূমিকা পালন করতে হয়। শিশুর দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রেই মা’ই বেশী পালন করে থাকেন, মায়ের তুলনায় বাবার ভূমিকা সেখানে যৎসামান্য। সংস্কৃত সাহিত্যের বিংশ-শতকের কবি শ্রীজীব ন্যায়তীর্থ তাঁর ‘দরিদ্রদুর্দৈবম্‌’ এবং ‘রাগবিরাগম্‌’ নামক প্রহসন দুটিতে বেশ দৃঢ়ভাবে আলোচ্য বিষয়টি ব্যঙ্গ্যাত্মকভাবে উত্থাপন করেছেন। গবেষণা প্রবন্ধটির উদ্দেশ্য— আধুনিক কর্মব্যস্ত জীবনে single parenting-শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। সন্তান প্রতিপালনে, শ্রীজীবের রচনালোকে কেবলমাত্র পিতার গুরুত্ব ও ভূমিকা বিষয়টি কতটা প্রাসঙ্গিক তার মূল্যায়ণ করা।

Keywords: শ্রীজীব ন্যায়তীর্থ, সন্তান প্রতিপালন, শিশু মনস্তত্ত্ব, আধুনিক সংস্কৃত সাহিত্য, প্রহসন। 

Scroll to Top