Author(s): Dr. Imran Ali Munshi Dept. of Bengali, Vivekananda College Madhyagram, West Bengal, India Email: imranalimunshi89@gmail.com Page no: 200-206
Abstract: তূর্কী আক্রমণ, পৌরাণিক ও লৌকিক সংস্কৃতির সমন্বয় ও হিন্দুধর্মের অবক্ষয় রোধের সামাজিক প্রেক্ষাপটে মঙ্গলকাব্যের সৃষ্টি। কিন্তু বেশীর ভাগ মঙ্গলকাব্যের দেব-দেবীরা হলেন নিম্নবর্গের এবং তারা উচ্চবর্গের মানুষের কাছে পূজা ভিক্ষা করেছেন। যেমন মনসামঙ্গল কব্যে নিম্নবর্গের দেবী মনসা উচ্চবর্ণের মানুষ চাঁদ সদাগরের কাছে পূজা ভিক্ষা করেছেন। মনসাকে শেষ পর্যন্ত চাঁদ পুজার ফুল দিলেও তার মধ্যে লুকিয়ে ছিল কত ঘৃণা, কত ক্ষোভ। আসলে দেবী ও মানুষের এই লড়াই স্পষ্ট বুঝিয়ে দেয় দীর্ঘদিন ধরে চলেতে থাকা শ্রেণী বৈশম্যকে। তবে একথা আমাদের স্বীকার করতেই হবে যে উচ্চবর্গ ও নিম্নবর্গের এক হবার ইতিহাস লুকিয়ে আছে মঙ্গলকব্যগুলির মধ্যে। মঙ্গলকাব্যের উৎপত্তির ইতিহাস যেমন মানুষের জীবন সমস্যা থেকে উঠে আসা, তেমনি এর কাহিনি বয়নের মধ্যেও রয়েছে জীবন সমস্যার কথা। এরা নিম্নবর্গের মানুষ। মূলস্রোত থেকে বিচ্ছিন্ন মানুষ। যেমন ছোটনাগপুরের অন্তর্গত রাঁচি জেলায় ওরাও নামক আদিম জাতির মধ্যে সর্পদেবীরূপে ‘মনসা’র নাম শুনতে পাওয়া যায়। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে নিম্নবর্গের মানুষের আচার-আচরণ সম্বন্ধে অবগত হওয়া যায়। ধর্মমঙ্গল কাব্যে বৃত্তিজীবী নিম্নবর্গের মানুষের উল্লেখ পাওয়া যায়। শিবায়নের কাহিনিতে নিম্নবর্গের জীবন যাত্রার দু’ধরনের চিত্র রূপায়িত হয়েছে। এর মধ্যে একটি ধরন হল চিরায়িত কৃষিনির্ভর গ্রাম্যজীবনযাত্রা। অন্যটি কৃষকের স্বাচ্ছন্দ্যকে নষ্ট করেছে। যেমন শিব যখন ইন্দ্রের কাছ থেকে জমি আর কূবেরের কাছ থেকে বীজধান ধার করেছেন, সেই সময় শর্ত করিয়ে নিচ্ছেন। এখানে জমিদার কর্তৃক প্রজাদের ঠকিয়ে নেওয়ার যে রীতি, সে ব্যাপারে ইঙ্গিত রয়েছে। অন্নদামঙ্গল কাব্যের দেবতা স্বয়ং অন্নদান করে থাকেন। সেই অর্থে নিম্নবর্গের সমাজ থেকে উঠে আসা দেবী ইনি নন। তবে অন্নদার মর্ত্যে পূজা প্রচারের জন্য যে দুজনকে স্বর্গ থেকে অভিশাপ দিয়ে পাঠিয়েছেন, তারা নিম্নবর্গের সমাজেই উপনীত হয়েছে এবং অন্নদার আশীর্বাদে তাদের উত্তরণ ঘটেছে। আসলে প্রতিটা মঙ্গলকাব্যে কোনও না কোন ভাবে নিম্নবর্গের দেবতা ও মানুষের উত্তরণের একটা বৃহত্তর জায়গা রয়েছে। তবু মধ্যযুগের মঙ্গলকাব্যে দৈবমহিমা প্রচার ও ধর্মকেন্দ্রিক সাহিত্যে নিম্নবর্গের এই উত্তরণের ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। Keywords: নিম্নবর্গ, বৃত্তি, আর্য-অনার্য, সমাজ, দৈবমহিমা।