Author(s): Sulekha Ghosh Ex-Student, Dept. of Bengali Rabindra Bharati University West Bengal, India Email: sulekha.file94@gmail.com Page no: 212-216
Abstract: আমাদের দেশের অবিস্মরণীয় প্রতিভাদের মেধ্যে রবীন্দ্রনাথ এক অন্যতম বিস্ময়কর প্রতিভা। তিনি “শেষের কবিতা” উপন্যাসে বিংশ শতাব্দীর তৎকালীন সামাজিক প্রেক্ষাপটের বাইরে গিয়ে অভিনব প্রেমের রূপ ফুটিয়ে তুলেছেন। উপন্যাসের ভাববস্তু প্রধানত প্রেম। অমিত ও লাবণ্যের প্রেম সম্পর্ককে কেন্দ্র করে আলোচ্য উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমমনস্তত্বের অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। আলোচ্য উপন্যাসে ঔপন্যাসিক দেখিয়েছেন, উপন্যাসের নায়ক অমিত তার স্বভাবের বৈপরীত্যকে বজায় রাখাতে বেছে বেছে শিলঙ পাহাড়ে যায়। সেখানে গিয়ে গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে তার লাবণ্য নামে একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারপর নিয়তি তাদের দুজনের পথ এক করে দেয়। তাদের দুজনের বিবাহ ঠিক হয়ে যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে শেষপর্যন্ত অমিতের সাথে বিবাহ হয় তার বান্ধবী কেতকী এবং লাবণ্যের সাথে বিবাহ ঠিক হয় তার ছোটবেলার সহপাঠী শোভনলালের সাথে। এই ভাবে অসমাপ্ত প্রেমের কাহিনীর মাধ্যমে উপন্যাসটি শেষ হয়। ‘শেষের কবিতা’ উপন্যাসের সাথে আধুনিক প্রেমের সবথেকে বড় সাদৃশ্য হলো চিরাচরিত প্রেম ও বিয়ের ধারণা থেকে বেরিয়ে সম্পর্কের নতুনত্ব খোঁজার প্রবণতা। স্বতন্ত্রতা, চিন্তাশীলতা, মুক্ত সম্পর্ক এবং স্বার্থপরতা বর্জিত প্রেম উভয় ক্ষেত্রেই লক্ষনীয়। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চন্দ্রশেখর’ উপন্যাসে আমারা এমনই এক ধরনের ছবি দেখতে পাই। পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস, বুদ্ধদেব বসুর ‘তিথিডোর’ উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ এবং সর্বোপরি নিমাই ভট্টাচার্যের ‘মেমসাহেব’ উপন্যাসেও আমরা অসম্পূর্ণ প্রেমের উপাখ্যান দেখতে পাই ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এগুলো সবই আধুনিককালে কথাসাহিত্যে প্রেমের অভিনবত্বের এক অরন্যতম উদাহরণ। যেগুলির মধ্যে ‘শেষের কবিতা’ উপন্যাসের মতোই অসম্পূর্ণ প্রেমের উপাখ্যান রয়েছে। যা অভিনবত্বের মোড়কে আবৃত। যেখানে স্বতন্ত্র চিন্তাভাবনা, নিঃস্বার্থ ভালোবাসা এবং অভিনব প্রেমানুভূতি রয়েছে। যেগুলি পাঠ করলে মনে হয় এগুলি যেন তৎকালীন সময়ে লেখা ‘শেষের কবিতা’ উপন্যাসটির আদলে তৈরী। Keywords: প্রেমগাঁথা, বৈপরীত্য, শুশ্রূষা, ঘনিষ্ঠতা, অভিসম্পাত, চিত্তসংযম, ভুরিভুরি, আঙ্গিকে, মনস্তত্ত্ব, উপাখ্যান।