উনিশ শতকে বাংলা সাময়িক পত্রে গদ্য সাহিত্য রচনার সূত্রপাত
Author(s): Anjana Hembrom Ex-Student, Dept. of Bengali Burdwan University West Bengal, India Email: anjanahembrom19@gmail.com Page no: 221-225
Abstract: সাময়িক পত্র বা ম্যাগাজিন বলতে নির্দিষ্ট সময় পর পর প্রকাশিত এক ধরনের পত্রিকা। সাময়িকী গুলিতে বিভিন্ন বিষয় বস্তুর সমাহার থাকে। উনিশ শতকে বঙ্গীয় সাহিত্য-সমাজ-সংস্কৃতিতে যে নতুনতর চিন্তা-চেতনার সুত্রপাত হয়েছিল, সাহিত্যের ক্ষেত্রে তা মুখ্যত বাংলা গদ্যকে বাহন করে প্রসার লাভ করে। আর এই গদ্য ভাষার প্রসারের অন্যতম মাধ্যম হচ্ছে সাময়িক পত্রিকা। তৎকালীন সময়ে সাময়িক পত্রের প্রকাশের মাধ্যমে ব্রিটিশ শাসিত ভারতের শিক্ষা, সমাজ ও ধর্মজীবন কে প্রভাবিত করেছিল। শিক্ষিত ভারতীয়দের সংস্কার প্রচেষ্টায় এক নতুন ভারত গঠনের দিশা দিয়েছিল। উনিশ শতকে বাংলার বিভিন্ন সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে বাংলার সমাজ সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির স্পর্শে এই সময় বাংলায় নবচেতনার প্রকাশ ঘটে ও বাংলার শিক্ষা, সমাজ ও ধর্মজীবনে এক নতুন গতিশীলতা ও সৃজনশীলতার জন্ম নেয় যা জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণে সহায়ক হয়েছিল। ফলে জনগনের মধ্যে খুবই কম সময়ের মধ্যে সাময়িক পত্রের প্রসার লাভ করে। প্রায় সকল প্রকার গদ্য ভাষার বিকাশেই পত্রের একটি ভূমিকা আছে। বাংলা গদ্য ভাষার বিকাশ ও তার ব্যতিক্রম নয়। বাহুল্য হলেও একথা সত্য যে কোনো দেশের রাষ্ট্রীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি হল সাময়িক পত্র। সেই সঙ্গে দেশ বিদেশের সভ্যতার অগ্রগতি জ্ঞান ও বিজ্ঞানের বিস্তারের প্রচেষ্টা ও প্রতিফলিত হয়, যুগোপযোগী নবচেতনার উদ্বোধন, পরিপোষণ এবং প্রচারের জন্য সাময়িকপত্র এক বড় মাধ্যম। তাই আধুনিক যুগে বাংলা সাহিত্য ও সংস্কৃতি ভাবনার পূর্ণ পরিচয় লাভের ক্ষেত্রে সাময়িক পত্রের অবদান তাৎপর্যপূর্ণ। Keywords: সাময়িক পত্র, বেঙ্গল গেজেট, দিগদর্শন, তত্ত্ববোধিনী।