সংস্কৃত নাট্যসাহিত্যে বাঙালীর অবদান

Author(s): Malobika Dolui
Ex-Student, Dept. of Sanskrit
Burdwan University
West Bengal, India
Email: malobikadolui2021@gmail.com
Page no: 226-232

Abstract: সংস্কৃত নাট্য সাহিত্যের উৎপত্তি বেশ প্রাচীন এবং এর শিকড় বৈদিক যুগে রয়েছে। আমরা জানি সংস্কৃত নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ভরতমুনি। কথিত আছে প্রজাপতিব্রহ্মা নাট্যবেদ নামে ‘পঞ্চমবেদ’ সৃষ্টি করেন এবং তাঁর প্রিয় শিষ্য ভরতমুনির উপর নাট্যশাস্ত্রের শিক্ষার ভার দেন। অতএব‚ এই সংস্কৃত নাট্যসাহিত্যে বিভিন্ন রাজ্যের পণ্ডিতদের অবদান রয়েছে। ঠিক তেমনি বাঙালী পণ্ডিতদেরও সংস্কৃত নাট্যসাহিত্যে বিশেষ যোগদান রয়েছে। বেশ কিছু বাঙালী নাট্যকারের নাম উল্লেখ করা হয়েছে। কৃষ্ণমিশ্র ছিলেন একজন সংস্কৃত নাট্যকার। তাঁর রচিত নাটকটি হল ‘প্রবোধচন্দ্রোদয়’ নাটক। এই নাটকটিতে নৈতিক বাধার দার্শনিক সমাধান দেখানো হয়েছে। চন্দ্রগামী ছিলেন একজন প্রাচীন ভারতীয় সংস্কৃত নাট্যকার। তাঁর লেখা নাটকটি হল— ‘লোকানন্দ’ নামক নাটক। বাঙালী নাট্যকার রূপ গোস্বামীর লেখা নাটকগুলি হল— দানকেলিকৌমুদী‚ বিদদ্ধমাধব ও ললিতমাধব। কবিকর্ণপুর ছিলেন বৈষ্ণব পণ্ডিত ও সংস্কৃত নাট্যকার। পশ্চিমবঙ্গের নৈহাটীর নিকটবর্তী কাঁচড়াপাড়ায় তাঁর জন্ম। তাঁর (কবিকর্ণপুর) লেখা বিখ্যাত নাটকটি হল ‘চৈতন্যচন্দ্রোদয়’ নামক নাটক। এই নাটকটি দশ অংকে রচিত। গোপীনাথ চক্রবর্তী ছিলেন একজন সংস্কৃত নাট্যকার। তাঁর লেখা নাটকটি হল— ‘কৌতুকসর্বস্ব’ নামক নাটক।
বৈদ্যনাথ বাচস্পতি ভট্টাচার্যের লেখা নাটকটি হল— ‘চিত্রযজ্ঞ’ নামক নাটক। তিনি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নদীয়ার রাজা ঈশ্বরচন্দ্রের অনুপ্রেরণায় এই নাটকটি রচনা করেছিলেন। হরিদাস সিদ্ধান্তবাগীশ ছিলেন বিংশ শতাব্দীর একজন নাট্যকার। তিনি ফরিদপুর জেলার কোটালিপাড়ায় ঊনশিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা নাটক হল ‘কংসবধ’ এবং ‘জানকীবিক্রম’ নামক নাটক। দীপক ঘোষ আধুনিক সংস্কৃত নাট্যসাহিত্যাকাশের নক্ষত্রগুলির মধ্যে উজ্জ্বল জ্যোতিষ্কস্বরূপ। তাঁর লেখা কয়েকটি নাটকের নাম উল্লেখ করা হল— ১) বীরাঙ্গনা‚ ২) অরণ্যরতি এবং ৩) কন্ঠনালীতে সূর্য। নিত্যানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত সংস্কৃত নাট্যকার। তিনি হুগলীজেলার অন্তঃপাতী গুপ্তিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা কয়েকটি নাটক হল— ১) বৈয়াসকি‚ ২) পান্ডববিক্রম এবং ৩) দ্রৌপদীমানরক্ষণ। এছাড়া আরও অনেক বাঙালী পন্ডিত সংস্কৃত নাট্যসাহিত্যে তাঁদের লেখা রচনাবলীতে পাঠকবর্গকে বিশেষভাবে আকর্ষিত করেন।
Keywords: নাট্যশাস্ত্র‚ প্রবোধচন্দ্রোদয়‚ লোকানন্দ‚ দাসকেলিকৌমুদী‚ চৈতন্যচন্দ্রোদয়‚ কৌতুকসর্বস্ব।
Scroll to Top