সামাজিক জীবনে গীতার সাংখ্য-যোগের অবদান

Author(s): Dilip Tapadar
Research Scholar, 
Department of Sanskrit Pali & Prakrit
Visva-Bharati, Santiniketan, West Bengal, India
Email: diliptapadar343@gmail.com
Page no: 335-341

Abstract: সম্পূর্ণ ভারতীয় সাহিত্যে শ্রীমদ্ভগবদ্গীতা এক অনন্য ও উচ্চস্থানীয় ধর্মগ্রন্থ, যা সমস্ত ধর্মগ্রন্থের সারমর্মরূপে বিবেচিত, কারণ এর শিক্ষাগুলি ধর্ম, কর্ম, জ্ঞান এবং আত্মোপলব্ধির চূড়ান্ত সমন্বয় উপস্থাপন করে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত এই গীত, কেবলমাত্র মহাভারতের যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত অর্জুনকে তাঁর কর্তব্যপথে উদ্বুদ্ধ করার জন্য প্রদত্ত উপদেশই নয়, বরং মানবজীবনের সর্বস্তরে প্রযোজ্য এক চিরন্তন জীবনদর্শন। এই গ্রন্থে যে আদর্শ, দর্শন ও উপদেশগুলি তুলে ধরা হয়েছে, তা প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবন ও সমাজ জীবনে নৈতিকতা, কর্তব্যবোধ এবং আত্মিক উন্নতির পথ দেখায়। বিশেষত, গীতার সাংখ্য-যোগ অধ্যায়ে আত্মা ও দেহের পার্থক্য, কর্মের মধ্যে আসক্তিহীনতা এবং চিরন্তন সত্যের উপলব্ধির মাধ্যমে জীবনে সঠিক পথ বেছে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এই অধ্যায়টি মূলত মানুষের ভিতরের দ্বন্দ্বকে নিরসন করে তাকে জ্ঞান ও বিচারের মাধ্যমে স্থিতধী অর্থাৎ ধৈর্যবান ও আত্মনির্ভর মানুষে রূপান্তরিত করার নির্দেশ দেয়। অতএব, শ্রীমদ্ভগবদ্গীতা নিছক ধর্মীয় উপদেশগ্রন্থ নয়—এটি এক সমন্বিত জীবনদর্শন, যা প্রতিটি মানুষকে তার আত্মপরিচয়, কর্তব্য, এবং আত্মমুক্তির পথ চিনিয়ে দেয়।
 
Keywords: গীতা, সাংখ্য-যোগ, আত্মতত্ত্ব, স্বধর্ম, স্বকর্ম।

Scroll to Top