রবীন্দ্রনাথঠাকুরের জাতীয়তাবাদী ও আন্তর্জাতিকতাবাদী ভাবনা এবং সমসাময়িকআন্তর্জাতিক সম্পর্ক :একটি বিশ্লেষণ
Author(s): Gokul Sarkar Assistant Professor Dept. of Political Science Berhampore Girls’ College Berhampore, West Bengal, India Email: gokul.politicalscience@berhamporegirlcollege.ac.in Page no: 353-358
Abstract: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব মানবতাবাদের পূজারী। তাঁর চিন্তায় সর্বদা প্রতিফলিত হয়েছে বিশ্বজনীনতা বা আন্তর্জাতিকতাবাদী ভাবনা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাতি রাষ্ট্রগুলি সংকীর্ণ জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সারা বিশ্বব্যাপী যে ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতির অভিজ্ঞতা থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল আন্তর্জাতিকতাবাদী বা বিশ্বজনীনতাবাদী মানসিকতা। রাষ্ট্রগুলি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনরকম সংকীর্ণতাবাদী মনোভাব না রেখে একই ছাতার তলায় আসে তাহলে পৃথিবীকে যুদ্ধের সম্মুখীন হতে হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় প্রত্যেকটি জাতি-রাষ্ট্রের কাছে এবং তাদের পররাষ্ট্রনীতিতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদী ভাবনা। ভারত, বাংলাদে্ জাপান ও রাশিয়া বিশ্বের এই চারটি রাষ্ট্র পারস্পরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এবং পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে রবীন্দ্রনাথের আদর্শেরএ দ্বারা প্রভাবিত হয়েছে। ভারতবর্ষ স্বাধীনতার সময়কাল থেকেই পররাষ্ট্রনীতিতে রবীন্দ্রনাথের মানবতাবাদী আদর্শকে অন্যতম প্রধান উপাদান হিসেবে গ্রহণ করেছে। সম্প্রীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দিতে গিয়ে বিশ্ব সন্ত্রাসবাদ এর ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে এবং সমগ্র বিশ্বের রাষ্ট্রগুলিকে সন্ত্রাসবাদ নামক ভয় থেকে বেরিয়ে আসার আহ্বানে রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান পরিবেশন করেন— “শুভ কর্মপথে ধরো নির্ভয় গান সকল দুর্বল সংশয়ও হোক অবসান।” অর্থাৎ যদি কাজের পথ ভালো হয় তাহলে নির্ভয়ে এগিয়ে যাওয়া কোন দুরূহ ব্যাপার নয়। সকল রাষ্ট্রই যদি এই বিশ্বব্যাপী সমস্যার বিরুদ্ধে একত্রিত হয়। তাহলে পৃথিবী থেকে এই বিশ্ব ব্যাধির একদিন অবসান ঘটবে। এই গবেষণা পত্রে মূলত খোঁজার চেষ্টা করা হবে কিভাবে ভারত ও অন্যান্য রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে এবং বিশ্ব সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের আদর্শ ও চিন্তাভাবনাকে অন্যতম উপাদান হিসেবে গ্রহণ করছে।
Keywords: জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্ব মানবতাবাদ।