51. স্মৃতিকালীন সোনার ওজনপদ্ধতি

Dr. Amrita Sihi
Assistant Professor, Dept. of Sanskrit, 
Asannagar Madan Mohan Tarkalankar College, 
Asannagar, Nadia, West Bengal, India
Email: amritasihi82@gmail.com

Abstract: মানবমনীষায় অনেকত্বের উদয় যেদিন থেকে, সেদিন থেকেই পরিমাপবোধের উৎপত্তি। সেই পরিমাপের মাপকাঠির আবিষ্কার ও বিকাশ মানবসভ্যতার প্রয়োজনেই সুদূর অতীতে ঘটেছে এবং বর্তমানেও তার পরীক্ষানিরীক্ষা ঘটে চলেছে। কঠিন, তরল প্রভৃতি পদার্থভেদে এবং তাদের প্রকৃতিভেদে ভিন্ন ভিন্ন পরিমাপকের আবির্ভাব ঘটেছে কালে কালে। দৈর্ঘ্য, প্রস্থ, ভার, আয়তন প্রভৃতি মাপার একক আবিষ্কৃত হয়েছে। সোনার পরিমাপও তার থেকে বাদ যায়নি। বরঞ্চ, প্রাচীন বৈদিক কাল থেকেই সোনা মহার্ঘ ধাতু হিসাবে বিবেচিত হওয়ায় তার পরিমাপের একাধিক মাপকাঠি আবিষ্কৃত হয়েছে। কালে কালে পরিমাপকের রূপান্তর ঘটায় প্রাচীনকালের মাপকাঠির এককগুলি সাধারণ নাগরিকের কাছে দুরূহ হয়ে উঠলেও আমাদের স্মৃতিকারেরা তাঁদের আর্ষদৃষ্টিতে সেই ভাবি অসুবিধার বিষয়টি অনুধাবন করে স্বীয়শাস্ত্রে পরিমাপপদ্ধতির উল্লেখ করে গেছেন। এই ক্ষুদ্রনিবন্ধে সুপ্রাচীন স্মৃতিকালীন সোনার সেই ওজনপদ্ধতিই প্রকাশিত করা হল।

Keywords: সোনা, ভার, ত্রসরেণু, সুবর্ণ, মাষ, রতি, স্মৃতি, মনু, যাজ্ঞবল্ক্য
Scroll to Top