লোকনৃত্যে নারী : প্রসঙ্গ পুরুলিয়া জেলা

Author(s): Biplab Kumar Mahato
Research Scholar
Sidho-Kanho-Birsha University
Purulia, West Bengal, India
Email: biplabmahato63@gmail.com
Page no: 392-406

Abstract: সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও লোকনৃত্য সংস্কৃতির এই চারটি জনপ্রিয় অঙ্গের মধ্যে লোকনৃত্য পুরুলিয়ার একটি গুরুত্বপূর্ণ বহুচর্চিত সংস্কৃতি প্রকরণ।লোকনৃত্য আসলে একটি প্রাচীন শিল্পকলা। পুরুলিয়ার মানুষের অন্দরমহলে লোকনৃত্যের চর্চা। মানুষের হাঁটা-চলা,কথাবলা এমনকি সমাজ পরিবারের সঙ্গে লোকনৃত্যের আত্মিক যোগ।বহুবৈচিত্র্য ও বিচিত্ররূপ নিয়ে পুরুলিয়ার লোকনৃত্যগুলি সমৃদ্ধ। ছৌ, ঝুমুর, জাওয়া, কাঠি, নাটুয়া, মাছানী প্রভৃতি নৃত্যগুলি এ জেলার মানুষ পরম্পরাগতভাবে পালন করে আসছে। স্বভাবতই রুখা মাটি আর শুখা ভূমির দেশ পুরুলিয়ার সর্বত্রই নাচের প্রকৃতি। লোকনৃত্য এখানকার মানুষের নিজস্ব সৃষ্টি, জেলার সুষ্ঠু সংস্কৃতির স্বতন্ত্র পরিচয়বাহী। এ জেলার লোকনৃত্যগুলিতে পুরুষের পাশাপাশি নারীদেরও অবাধ ও স্বাধীন অনুপ্রবেশ দেখা যায়। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানভিত্তিক নৃত্যগুলিতে নারীর ভূমিকায় অধিক। উল্লেখ্য পুরুলিয়া জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রচলিত লোকনৃত্যগুলি প্রত্যেকটি স্বতন্ত্রবৈশিষ্ট্যে তাৎপর্যপূর্ণ, স্বমহিমায় প্রতিষ্ঠিত।

Keywords: লোকসংস্কৃতি, লোকজীবন, লোকনৃত্য, মুখোশনৃত্য, মাছানী, নৃত্যপটিয়সী।
Scroll to Top