পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর যোগদান

Author(s): Jagat Mohan Sinha
Ex-Student (PG, Distance), 
Dept. Political Science
Burdwan University
Purba Bardhaman, West Bengal, India
Email ID: jagatbaruna@gmail.com
Page no: 420-423

Abstract: সমসাময়িক পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের জনমানসে সুপরিচিত-পাণ্ডিত্যের গুণাধিকারী যে ক’জন পূজনীয় ব্যক্তিবর্গ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম উন্নত সু-দূরদর্শিতা সম্পন্ন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জাতীয়তাবাদী, সংস্কার মনোগ্রাহী, বিবিধ কলা-কৌশলের নির্ভিক চিন্তাবিদ ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী। যাঁর অংশগ্রহনে ভারতীয় রাজনীতিতে এক সুদুর প্রসারী প্রভাব পড়েছিল। এই গবেষণায় ভিন্ন মতবাদের প্রতি ভারত কেশরীর অবস্থান, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান এবং অংশ গ্রহণ এর বিশ্লেষণ করা হয়েছে। জাতীয়তাবাদী রাষ্ট্র গঠনে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এবং স্বনির্ভরশীল শক্তিতে বলীয়ান এক নতুন ভারতবর্ষ গঠনে অসামান্য দৃষ্টিভঙ্গির উপস্থাপনায় আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। যার প্রাসঙ্গিকতা বর্তমান সময়ে এবং অদূর ভবিষ্যতেও নিঃসন্দেহে ডক্টর মুখার্জি সম্বন্ধে কাঙ্ক্ষিত নতুন পাঠকের স্বল্প মাত্র হলেও রসদ যোগাবে।

Keywords: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী, ভারত কেশরী, রাজনীতি, বঙ্গ বিভাগ, ভারতীয় জনসংঘ, কাশ্মীর, জাতীয়তাবাদ, ৩৭০ নং ধারা।
Scroll to Top