Madhumita Guchhait Former Student, Dept. of Sanskrit, Vidyasagar University, Midnapore, West Bengal, India Email: guchhaitmadhumita927@gmail.com
Abstract: অদ্বৈতবাদ ভারতীয় দর্শনের একটি মৌলিক দার্শনিক ধারা, যার মূল শিক্ষা হল- ব্রহ্মই একমাত্র সত্য, জীব ও ব্রহ্ম অভিন্ন। এই ঐক্যচেতনা মানুষকে ভেদাভেদের গণ্ডি অতিক্রম করে সর্বজনীন চেতনার অভিজ্ঞতায় পৌঁছে দেয়। এই দর্শনে জগতের বহুত্ব কেবল মায়া বা অবিদ্যার ফল, অথচ পরমতত্ত্ব এক ও অভেদ। আধুনিক সমাজে বৈষম্য, প্রতিযোগিতা, ভোগবাদ ও অসহিষ্ণুতার যে প্রবল স্রোত দেখা যায়, তা মানবিক মূল্যবোধকে ক্রমশ ক্ষয় করছে। এই সংকটে অদ্বৈতবাদের ঐক্যবোধ মানবতাবাদকে আধ্যাত্মিক ভিত্তি প্রদান করে এবং মানুষকে সমানভাবে দেখার শিক্ষা দেয়। অদ্বৈতচিন্তা মানুষকে নিজের স্বার্থসীমা ছাড়িয়ে অপরের কল্যাণে যুক্ত হতে উদ্বুদ্ধ করে। এতে সমাজে সহযোগিতা, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা ও শান্তির পরিবেশ তৈরি হয়। সমকালীন বিশ্বে, যেখানে বিভাজন দিন দিন বাড়ছে, সেখানে অদ্বৈতবাদের আলোয় মানবতাবাদ এক কার্যকর জীবনদর্শন হিসেবে আবির্ভূত হয়।