67. প্রাচীন সাহিত্যের আলোকে যোগ-বিয়োগের তাত্ত্বিক এবং বাস্তবসম্মত একটি পর্যবেক্ষণ

Dr. Mrityunjoy Mandal
Assistant Professor Dept. of Sanskrit
Raghunathpur College, Purulia, West Bengal, India
Mail: jumrityunjoy2011@gmail.com

Abstract: গণিত শাস্ত্রে যোগ -বিয়োগ অত্যন্ত সাধারণ বিষয়। এটি সকলকেই কমবেশি জানতে হয়। শুধু মানুষ নয় পশু, পক্ষী, কীটপতঙ্গ সকলেই জানে। পদ্ধতিগত বা শ্রেণিগত বৈশিষ্ট্যে আধিক্য-হানি বিষয়গুলিই মনুষ্যেতরদের পরিলক্ষিত হয়। মানুষ সামাজিক জীব আর সাহিত্য সামাজিক ঘটনার আলোকসজ্জা। তাই প্রাচীন সাহিত্যে যোগ বিয়োগকে ধারণাগত বিশ্লেষণ করে জীবন যন্ত্রণার হিসেব-নিকেশ বের করেছেন। পারস্পরিক বৈপরীত্য প্রক্রিয়ার সংমিশ্রণে হিসেব-নিকেশ দেখিয়েছেন। এখানে কোন সংখ্যা নেই তবে অংক রয়েছে। কিছু যোগ হলে কিছু বিয়োগ হবেই। যোগ বিয়োগের খেলায় আমরা শুধু দেখতে পাই উন্নতি-অবনতি। কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয় না ইন্দ্রিয়ের যোগ-বিয়োগ, প্রেম-বিরহের যোগ-বিয়োগ, সুখ-দুঃখের যোগ-বিয়োগ বা ষডরিপুর যোগ-বিয়োগ প্রভৃতি। তাই মানুষের প্রয়োজন সুস্থ সাবলীলভাবে বেঁচে থাকতে গেলে যোগ-বিয়োগের এই খেলাটি সৎ ভাবে খেলতে হবে এবং জয়ের জন্য সচেষ্টা হতে হবে। এই খেলায় সত্ত্ব, রজ, তমগুন রয়েছে তবে মালিকের আদেশ ছাড়া চালক যেমন গাড়ি চালাতে পারে না। তেমনি গুনগুলিও মানুষের মানসিকতার উপরেই নির্ভর করে। 

Keywords: যোগ-বিয়োগ, তৃষ্ণা-বিতৃষ্ণা, ইন্দ্রিয়জয়, শ্রীমদ্ভগবদ্গীতা, জ্ঞানী-মূর্খ, যোগসূত্র, ক্রিয়াযোগ।
Scroll to Top