69. ন্যায়মতে জীবাত্মার বহুত্ব প্রতিপাদন: একটি সমীক্ষা

Biswajit Mondal
Ph.D. Scholar, Dept. of Philosophy
Jadavpur University, Jadavpur, West Bengal, India
Email: Biswajit.mondalju@gmail.com 

Abstract: আমাদের ভারতীয় দর্শনে দার্শনিকদের মধ্যে যতো না তাদের মধ্যে মতৈক্য আছে তার থেকে বেশি মতানৈক্য লক্ষ্য করা যায়। যেমন— প্রমাণ, পদার্থ প্রভৃতি বহুবিধ বিষয়ে মতানৈক্য লক্ষ্য করা যায়। সেরকমই একটি বিবাদমান বিষয় হল— আত্মা। আত্মার স্বরূপ বিষয়ে ভারতীয় দার্শনিকদের মধ্যে বিবিধ মত লক্ষ্য করা যায়। অর্থাৎ তাঁদের মধ্যে আত্মার স্বরূপ বিষয়ে মতানৈক্য তো আছেই, একই রূপে আত্মার সংখ্যা বিষয়েও মতবৈচিত্র্য লক্ষ্য করা যায়। বিশেষ করে আত্মার সংখ্যা বিষয়ে দার্শনিকদের মধ্যে মূলতঃ যে মতবিরোধ দেখা যায় তা হল- আত্মার একত্ববাদিগণের মতে যেমন আত্মা হল এক। তেমনি আবার আত্মার বহুত্ববাদীগণের মতে আত্মা বহু। আমি মূলতঃ এস্থলে কারা আত্মাকে বহু বলেন এবং কেনই বা আত্মাকে বহু বলেন তার পশ্চাতে যুক্তি কি? সেই বিষয়ে একটা উপস্থাপনা করার চেষ্টা করবো।

Keywords: আত্মা, জীব, জীবাত্মা, বহুত্ব, ন্যায় সম্প্রদায়।
Scroll to Top