Author(s): Satyen Shit Research Scholar, Dept. of Sanskrit Vidyasagar University, Midnapore, Paschim Medinipur, West Bengal, India Email: satyenshit22@gmail.com Page no: 424-442
Abstract: দার্শনিক দৃষ্টিকোণ থেকে মানব ও পরিবেশের মধ্যকার সম্পর্ককে এই শোপপ্রবন্ধে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। এখানে আলোচিত হয়েছে যে, দর্শন শুধু একটি তাত্ত্বিক শাস্ত্র নয়, বরং এটি জীবন ও জগতের মৌলিক প্রশ্নের উত্তর খোঁজে। পাশ্চাত্য দর্শন, যেমন থেলস থেকে অ্যারিস্টটল পর্যন্ত, প্রকৃতি ও মানুষকে বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করেছে। অন্যদিকে, ভারতীয় দর্শন আরও গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করেছে। চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য এবং যোগ দর্শনের মূল তত্ত্বগুলি (যেমন, দেহাত্মবাদ, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চমহাব্রত) ব্যবহার করে প্রতিপাদন করা হয়েছে কিভাবে এই প্রতিটি দর্শন মানুষকে নৈতিক ও আত্মিক উন্নতির পথ দেখায়। শোধপ্রবন্ধের মূল বক্তব্য হলো, মানুষের আত্মিক ও নৈতিক উন্নয়ন পরিবেশের সুস্থতার জন্য অপরিহার্য। তাই বলা যায় যে, মানুষ এবং পরিবেশের সম্পর্ক অবিচ্ছেদ্য; একটিকে বাদ দিয়ে আরেকটির অস্তিত্ব কল্পনা করা যায় না। মানুষের দায়িত্ব হলো এই ভারসাম্য রক্ষা করা।
Keywords: দর্শন ও পরিবেশ, ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন, মানবতাবাদ, পরিবেশনীতি।