57. বঙ্গভঙ্গ আন্দোলন এবং সামাজিক প্রভাব: একটি সমীক্ষাত্মক অধ্যয়ন
Gita Rani Mondal Former Student, Dept. of History Rabindra Bharati University Kolkata, West Bengal, India Email: mondalgita1998@gmail.com
Abstract: ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। এই বঙ্গভঙ্গের প্রভাব শুধুমাত্র এক জায়গাতেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব এক অতীব সর্বভারতীয় আন্দোলনের রূপ নেয়। একে ভারতের প্রথম গণ আন্দোলন বলা যায়। ছাত্র থেকে শুরু করে গৃহস্থ বধূ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এই বঙ্গভঙ্গ আন্দোলনে। রক্ষণশীল নরমপন্থী থেকে শুরু করে চরমপন্থী, বিপ্লবী সন্ত্রাষ ক্রিয়াকলাপ, শ্রমজীবী মানুষদের প্রতিবাদ, নিষ্ক্রিয় প্রতিরোধ ও বয়কট সবকিছুরই রাজনৈতিক ধারা এই স্বদেশী আন্দোলন, তা কেবল রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্বদেশী আন্দোলনের দ্বারা শিল্পের বিকাশ, বিভিন্ন স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় শিক্ষানীতির মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। একে কেন্দ্র করেই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়।