64. বৈদিক যুগীয় অর্থনৈতিক ব্যবস্থা

Dilip Murmu
M.Phil., Dept. of Sanskrit
The University of Burdwan, Purba Bardhaman, West Bengal, India
Email: dmurmudhamua@gmail.com

Abstract: এই প্রতিবেদনে ঋক বৈদিক সাহিত্যগুলি থেকে বৈদিক যুগের যে অর্থনৈতিক অবস্থার কথা জানা যায়, সেই সম্বদ্ধে তথ্য সংগ্রহ করে একটি সম্ভাব্য চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বৈদিক যুগের সমাজ ও পরিবার গুলিতে আর্থিক চাহিদা মেটাতে কি কি উপায় অবলম্বন করতো, তাঁর একটি সম্যক্ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।এছাড়াও এই প্রবন্ধে বৈদিক যুগের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক উৎস, জীবিকা, উপার্জন পদ্ধতি, কৃষি কর্ম, পশু পালন, অর্থনৈতিক আদান-প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্য, আমদানি-রপ্তানি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদানের চেষ্টা করা হয়েছে। বৈদেশিক মুদ্রা ও পণ্যের বিষয়েও ধারনা দেওয়া হয়েছে। বৈদিক কালীন সময়ে কোন কোন পশু পালন করা হতো সেই সমস্ত গবাদি পশুদের নাম উল্লিখিত হয়েছে। গৃহপালিত পশু ও বন্য পশুর কথাও বলা হয়েছে। এই প্রতিবেদনে দেখনো হয়েছে যে ঋক্ বৈদিক যুগের পেশাগত ভাবে মানুষের শ্রেণি বিন্যাশ করা হতো। পেশা বা জীবিকা অনুযায়ী নামকরণ করা হতো। পরবর্তী কালে তাঁরাই এক একটা গোষ্ঠীতে পরিণত হয়েছিল। সেই সময়ের কৃষি কর্মের বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়েছে। এমনকি বৈদিক যুগের বিভিন্ন সার প্রয়োগের কথাও জানা যায়। ধান ছাড়াও অন্যান্য ফসলের নামও আমরা জানতে পারি। আমদানি ও রপ্তানিকৃত পণ্য বিষয়েও আলোচনা রয়েছে। প্রাচীন বৈদিক কাল থেকেই বহির্দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ছিল তাও এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিনিময় অর্থাৎ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে আর্থিক আদান প্রদানের ব্যবস্থা কি রূপ ছিল সেই বিষয় গুলো তুলে আনার প্রচেষ্টা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মুদ্রার নামও জানা যায়। তৎকালীন যুগের ব্যবসা বাণিজ্যের মাধ্যম সম্পর্কে জানা যায়।

Keywords: তক্ষক, কর্মার, ভিষক, কৃষন্তঃ, বপন্তঃ

Scroll to Top