68. তাম্রলিপ্ত, প্রাচীন ভারতের কিংবদন্তী বন্দর-নগর
Sanjib Pradhan Assistant Teacher Kuraria Kanuchak Primary School Paschim Medinipur, West Bengal, India Email: sanjibpradhan2000@gmail.com
Abstract: প্রাচীন ভারত, শুধু ভারতীয়দের কাছে নয় বরং সমগ্র বিশ্বের কাছে ছিলো স্বপ্নময় জগৎ। প্রাচীন ভারত তার অর্থনৈতিক সমৃদ্ধি, প্রযুক্তি, অধ্যাত্ম, বহির্বাণিজ্য, রহস্যবাদিতা, সাহিত্য সমস্তক্ষেত্রে ছিলো বিশ্বে অদ্বিতীয়। ভারতের অতীত চর্চায় সেই গৌরবময় অতীতের অগণিত কাহিনী এখনো মৃত্তিকার অবগুণ্ঠনে নতুবা অতিসীমিত পরিসরে আমাদের কাছে বর্তমান। তাম্রলিপ্ত, তেমনি এক বন্দর শহর যেটি বর্তমানে পশ্চিবঙ্গের তমলুক শহর সংলগ্ন রূপনারায়ণ নদীর (হুগলীর উপনদী) তীরে অবস্থিত। যেখান থেকে শত শত বছর ধরে বাণিজ্যতরী পাড়ি দিত প্রাচীন শ্রীলংকা, দক্ষিণ পূর্ব এশিয়া, তিন মহাদেশ ব্যাপী বিস্তৃত রোম সাম্রাজ্য কিংবা আফ্রিকা, সুদূর এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া। শুধু এতেই সীমাবদ্ধ ছিলোনা তাম্রলিপ্তের গৌরব, তার সাথে এটি ছিলো ভারতের মিশ্র সংস্কৃতির ধারক ও বাহক। এখান থেকে যেমন বৌদ্ধ সংস্কৃতির বহু নিদর্শন মিলেছে, তেমনি মিলেছে জৈন ও হিন্দু সংস্কৃতির নিদর্শন।
Keywords: তাম্রলিপ্ত, ভৌগোলিক স্থিতি, প্রত্নতাত্ত্বিক প্রাপ্তি, মুদ্রা ও অভিলেখ, বৌদ্ধ ধর্ম, বহুদেশীয় বাণিজ্য