Rubai Kundu Research Scholar, Jadavpur University Jadavpur, West Bengal, India Email: rubaikundu96@gmail.com
Abstract: পুরুষের যা প্রার্থিত, তাই পুরুষার্থ। পুরুষের প্রার্থিত বস্তুকে ভারতীয় দর্শনে চার ভাগে ভাগ করা হয়েছে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ—এই চারটি পুরুষার্থ। আদিতে ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গই পুরুষার্থের অন্তর্গত ছিল। পরবর্তী সময়ে চতুর্থ পুরুষার্থ মোক্ষ ত্রিবর্গের সাথে যুক্ত হয়েছে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ—এই চারটি পুরুষার্থকে একত্রে চতুর্বর্গ বলা হয়। এই চতুর্বর্গ পুরুষার্থ স্বীকারের মধ্যেই নিহিত হয়ে আছে বৈদিক জীবন জিজ্ঞাসার মূল বাণী। পারস্পরিক এক নিবিড় সম্বন্ধের মধ্যে দিয়ে গ্রথিত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ ধারণা হিন্দু জীবনদর্শনের পরিচায়ক। এই প্রবন্ধে আমার সীমিত ধীশক্তির দ্বারা চতুর্বর্গ পুরুষার্থ বিষয়ে একটি দার্শনিক পর্যালোচনা করার প্রয়াস করেছি।