সংস্কৃত সাহিত্যে প্রতিফলিত জলশুদ্ধিকরণের উপায় বিশ্লেষণ
(Analysis of Water Purification Methods Reflected in Sanskrit literature)
Shis Mohammed
Research Scholar, Dept. of Sahitya
Central Sanskrit University, Delhi, India
Campus: Sri Sitaram Vaidic Adarsha Sanskrit Mahavidyalaya
Email: shis4md@gmail.com
Abstract: পরিবেশের পঞ্চতত্ত্বের মধ্যে জল একটি প্রমুখ তত্ত্ব। জল সকল প্রাণীর জীবনভূত আধার। জলের উপযোগিতা শুধুমাত্র পানীয় রূপে সীমাবদ্ধ নয় বরং কৃষিকাজ, শিল্প নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা, আহার প্রস্তুত প্রভৃতি কার্যে অপরিহার্য। প্রাচীন তথা আধুনিক সাহিত্যেও জলের গুরুত্ব অনস্বীকার্য। সাহিত্য কল্পনায় জলকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। নদীকে কখনও মানব জীবনের ধারক রূপে কখনও দেবী রূপে আবার কখনও প্রকৃতির মর্মভেদীরূপে চিত্রিত করা হয়েছে। আধুনিক যুগে ক্রমবর্ধমান শিল্পায়ন, নগরায়ন এবং পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের ফলে প্রানীর জীবনের মূল আধার জল আজ নিরন্তর দূষিত হচ্ছে। সংস্কৃত কবিগণ তাদের কাব্যে জলদূষণ, সুরক্ষা, শুদ্ধিকরণ নিয়ে বহুচিন্তা করেছে। প্লাস্টিক, রাসায়নিক বর্জ্য, মল-মূত্র বিসর্জন ও অন্যান্য দূষকের উপস্থিতির ফলে জলজ প্রানী ও মানব জীবনে বিপর্যয়ের করুণ ছবি তাদের কাব্যে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। এই সমস্ত পরিবেশ বিষয়ক কাব্যরচনা দ্বারা কবিগণ কেবল প্রতিবাদই করেননি বরং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ও শুদ্ধ জলের মানবিক আহ্বান জানিয়েছেন।
Keywords: জলশুদ্ধিকরণ, জলদূষণ, সংস্কৃত সাহিত্য, সূর্যালোক, বৃক্ষরোপণ, জলপ্রবাহ, রাসায়নিক পদার্থ।