পাণিনীয় ব্যাকরণ এবং আধুনিক পরিগণক ভাষা বিজ্ঞান: একটি তুলনামূলক পর্যালোচনা
(Paninian Grammar and Modern Computational Linguistics: A Comparative Review)
Dr. Pintu Raul
State Aided College Teacher, Dept. of Sanskrit
Sitananda Collage, Purba Medinipur, West Bengal, India
Email: raulpintu@gmail.com
Abstract: বর্তমান গবেষণাপত্রটিতে মহর্ষি পাণিনির ‘অষ্টাধ্যায়ী’ এবং আধুনিক ‘পরিগণক ভাষা বিজ্ঞান’ বা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস-এর আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। পাণিনীয় ব্যাকরণ কেবল ভাষার নিয়মাবলি নয়, বরং এটি একটি অত্যন্ত উন্নত গাণিতিক ও যৌক্তিক কাঠামো, যা আধুনিক কম্পিউটার বিজ্ঞানের অ্যালগরিদমিক চিন্তাধারার সাথে সাদৃশ্যপূর্ণ। গবেষণার মূল আলোকপাত করা হয়েছে পাণিনির ‘লাঘব’ (সংক্ষিপ্তকরণ), ‘অনুবৃত্তি’ (Inheritance) এবং ‘প্রত্যাহার’ (Data Compression) পদ্ধতির ওপর, যা বর্তমানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ‘ব্যাকাস-নর ফর্ম’ (BNF)-এর পূর্বসূরী হিসেবে গণ্য করা যেতে পারে। এছাড়া, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ বা NLP (Natural Language Processing)-এর ক্ষেত্রে পাণিনীয় কারক তত্ত্ব কীভাবে বাক্যের শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক (Dependency Parsing) নির্ধারণে কম্পিউটারের জন্য সহায়ক হতে পারে, তা এখানে তাত্ত্বিকভাবে উপস্থাপন করা হয়েছে। সবশেষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং জ্ঞান উপস্থাপনার (Knowledge Representation) ক্ষেত্রে নব্য-ন্যায় ও পাণিনীয় পদ্ধতির উপযোগিতা আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে যে, পাণিনির ব্যাকরণ আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জন্য একটি প্রাচীন অথচ বৈপ্লবিক ভিত্তি।
Keywords: পাণিনি, অষ্টাধ্যায়ী, পরিগণক ভাষা বিজ্ঞান, NLP, কৃত্রিম বুদ্ধিমত্তা।