গান্ধীজির রামরাজ্য ও বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা

Author(s): Partha Seal
Dept. of Political Science
Rabindra Bharati University
West Bengal, India 
Email: parthaseal637@gmail.com
Page no: 217-220 

Abstract: মহাত্মা গান্ধীর ‘রামরাজ্য’ ধারনাটি একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার প্রতীক, যা সত্য, ন্যায়, সাম্য ও নৈতিক শাসন ব্যবস্থার উপর ভিত্তিকরে গড়ে ওঠা, অবশ্যই এটি কোন ধর্মীয় রাষ্ট্র নয় বরং আধ্যত্মিক ও নৈতিক এক শাসনের রূপক, গান্ধীর দৃষ্টিতে, রামরাজ্য মানে ‘স্বরাজ’ বা আত্মশাসন, যেখানে শাসন ব্যবস্থা বিকেন্দ্রীভূত এবং প্রতিটি ব্যক্তি নৈতিক দায়িত্ববোধ ও অহিংসা অনুসরণ করে। রামরাজ্য তার পরিপূর্ণতা পায় সর্বকল্যান সাধনের মধ্যে দিয়ে। বিশেষ করে গ্রামের স্বনির্ভরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরল জীবন যাপন নিশ্চিত করা। এটি শোষনহীন, বৈষম্যহীন, সমাজ গঠনের কথা বলে। যেখানে জাতি, ধর্ম বা লিঙ্গভেদে কারোর সঙ্গে বৈষম্য করা হয় না। গান্ধীজির রামরাজ্য এক ধরনের নৈতিক সমাজতন্ত্র যার হৃদয় ও মস্তিষ্ক হল ব্যক্তি ও রাষ্ট্র এবং এদের সম্পর্ক হল নীতিনিষ্ঠ ও ন্যায্যতায় পূর্ণ। এই আদর্শবাদী চিন্তাধারা দিয়েই গান্ধীজি আমাদের এক সুদূর ভবিষ্যতের এক আদর্শ রাষ্ট্রের ধারনা দিয়ে গেছেন। যদিও বর্তমান সমাজে সেটির বিকাশ বা অস্তিত্ত কোন ভাবে ভিত শক্ত করতে পারেনি, শুধু মাত্র ধারনা বা চিন্তাধারাতেই থমকে আছে। 
Keywords: স্বরাজ, গ্রাম, রাজনীতি, পঞ্চায়েত, ধর্ম, অর্থনীতি, চরখা, খাদি, আন্তর্জাতিক অর্থনীতি।
Scroll to Top